শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Single Top Banner

‘গুডস্ হিল’ এখন ‘রাজাকার হিল’ !

নিজস্ব প্রতিবেদক :

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির রায় কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর চট্টগ্রামের গুডস্ হিলের বাড়ির নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নাম রাখা হয়েছে ‘রাজার হিল’। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নামে একটি সংগঠন গুডস্ হিলের নাম পরিবর্তন করে এই নতুন নাম রাখে। শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে গুডস্ হিল ঘেরাও কর্মসূচি পালন করা হচ্ছে। নগরীর গনি বেকারীর পাশে এই গুডস্ হিলের অবস্থান। সেখানে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তানসহ বিশিষ্ট জনেরা অংশ নিয়েছে।

কর্মসূচি পালনকারীরা গুডর্স হিলে প্রবেশ পথে দেওয়ালে লিখেছেন, ‘মুক্তিযোদ্ধাদের উপর নির্যাতন কেন্দ্র রাজাকারের বাড়ি। এবং উপরে সাইনবোর্ড ঝুলিয়ে রেখেছে ‘রাজাকার বাড়ি।’

গুডস্ হিলের প্রবেশ পথে আন্দালনকারীরা

এই কর্মসূচিকে ঘিরে সকাল থেকে গুডস্ হিলের প্রবেশ পথে সভা করছে ঘেরাও কর্মসূচি আয়োজনকারীরা। সেখানে বিভিন্ন বক্তারা ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে গুডস্ হিলের কী ভূমিকা ছিল এবং সালাউদ্দিন কাদের চৌধুরীসহ তার পরিবারের কী ভূমিকা ছিল তা তুলে ধরছেন।

এই কর্মসূচি সফল করার লক্ষ্যে শুক্রবার সন্ধ্যায় জামাল খান এলাকার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে একটি মশাল মিছিল বের করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড চট্টগ্রাম জেলা ও মহানগর ইউনিট। মিছিলটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা একটি সভা করেন।
সম্প্রতি চট্টগ্রামে বিএনপির বিভাগীয় সমাবেশে সাকাপুত্র হুম্মাম কাদের চৌধুরীর দেওয়া বক্তব্যের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হচ্ছে।

আন্দোলনকারীরা বলেন, বঙ্গবন্ধু, মহান মুক্তিযুদ্ধ, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ শব্দগুলো আমাদের অস্তিত্ব। সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী সাকা চৌধুরীকে তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী জনসভায় প্রকাশ্যে শহীদ বলায় আমরা মনে করি, এটা লাল-সবুজের পতাকার অবমাননা। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম অঞ্চলের মুক্তিযোদ্ধাদের ধরে এনে নির্যাতন করা হতো সাকা চৌধুরীর ‘গুডস হিল’ বাড়িতে। পাকিস্তানি ঘাতক বাহিনীকে সঙ্গে নিয়ে বাঙালি মুক্তিযোদ্ধাদের পরিবার ও নারীদের ওপর অমানবিক নির্যাতন চালাতো এই যুদ্ধাপরাধী।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত