বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

ফরিদপুরমধুখালী থানায় এসআই আমিনুল ইসলামের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ফরিদপুর জেলার মধুখালী থানায় কর্মরত এসআই মো. আমিনুল ইসলাম গত ২৪ জুলাই তদন্ত কাজের জন্য ব্যক্তিগত মোটরসাইকেলযোগে জাহাপুর ইউনিয়নের বিট এলাকায় যাওয়ার পথে মাঝকান্দি এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন এবং তাৎক্ষণিকভাবে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

চিকিৎসাধীন অবস্থায় ২৮ জুলাই (সোমবার) বিকাল ৩টা ৫০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যাসহ বহু গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মরহুমের জানাজা একই দিন রাত ১১টা ৩০ মিনিটে ফরিদপুর পুলিশ লাইনস্ ড্রিল শেডে অনুষ্ঠিত হয়। জানাজায় ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সহকর্মী এবং মরহুমের পরিবারের সদস্যরা অংশ নেন।

এসআই মো. আমিনুল ইসলামের অকাল মৃত্যুতে পুলিশ সুপার গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত