বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

১৪ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী সুমন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম মহানগরীর ডাবলমুরিং থানার হত্যা মামলাসহ ১৪টি মামলার পলাতক শীর্ষ সন্ত্রাসী মোঃ সুমনকে গ্রেফতার করেছে র‍্যাব-৭। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাটহাজারীর দক্ষিণ পাহাড়তলী এলাকা থেকে আটক করা হয়।

র‍্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, ডাবলমুরিং থানায় ২০২৫ সালের ৯ এপ্রিল দায়ের করা মামলায় এজাহারভুক্ত পলাতক আসামি মোঃ সুমন। চট্টগ্রামের হাটহাজারী থানাধীন ১ নম্বর সন্দীপ কলোনীর দক্ষিণ পাহাড়তলী এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে গত ২৮ জুলাই বিকেল আনুমানিক ২টা ৩০ মিনিটে র‍্যাব-৭-এর একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মো. সুমনের (৪২)। হাটহাজারী উপজেলার সন্দীপ কলোনীর মো. মজিবুল হকের ছেলে। সিডিএমএস পর্যালোচনায় দেখা যায়, সুমনের বিরুদ্ধে ডাবলমুরিং ও হাটহাজারী থানায় নাশকতা, চুরি ও হত্যাসহ মোট ১৪টি মামলার রেকর্ড রয়েছে।

গ্রেফতার পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাকে ডাবলমুরিং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত