বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

তার চেয়ে বড় অভিনেতা আর কখনও খুঁজে পাবে না

নিজস্ব প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মিথ্যাবাদী ও বড় অভিনেতা’ বলে ভিডিও শেয়ার ফারুকীর

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মিথ্যাবাদী’ ও ‘বড় অভিনেতা’ আখ্যা দিয়ে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেছেন জনপ্রিয় নির্মাতা ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

ভিডিওটির ক্যাপশনে ফারুকী লেখেন,
‘তুমি তার চেয়ে বড় মিথ্যাবাদী, তার চেয়ে বড় অভিনেতা আর কখনও খুঁজে পাবে না!’

তিনি আরও লিখেছেন, ‘যদি তোমার কোনো সন্দেহ থাকে, তাহলে জুলাই মাসের মেট্রোরেল পরিদর্শন এবং হাসপাতাল ভ্রমণের ভিডিওগুলি দেখে নাও!’ সবশেষে মন্তব্য করেন, ‘অবিশ্বাস্য!’

ফারুকীর শেয়ার করা ভিডিওটিতে দেখা যায়, গত জুলাই মাসে মেট্রোরেল পরিদর্শন ও হাসপাতাল ভ্রমণের সময় শেখ হাসিনা বলছেন:
‘আগুন দাউ দাউ জ্বলছে, তখন আমি হেলিকপ্টারে করে পানি দিলাম। আমার সবচেয়ে আধুনিক ফায়ার ব্রিগেডের গাড়িগুলো পুড়িয়ে দিয়েছে। তখন বাধ্য হয়ে হেলিকপ্টারে করে পানি দিলাম।’

ভিডিওতে শেখ হাসিনার এই বক্তব্যের পাশাপাশি হেলিকপ্টার থেকে ছাত্র-জনতার ওপর গুলি চালানোর দৃশ্য সংযুক্ত করা হয়েছে, যা নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে সামাজিক মাধ্যমে।

সংস্কৃতি উপদেষ্টার এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানামুখী প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে ফারুকীর সাহসিকতার প্রশংসা করলেও, অনেকেই ভিডিওটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করছেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত