চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার বহুল আলোচিত আরিফ হত্যা মামলার প্রধান এজাহারনামীয় আসামী ও শীর্ষ সন্ত্রাসী মহিউদ্দিন শিবলু বাঁচা ওরফে ভাইজান (৪৫) কে গ্রেফতার করেছে র্যাব-৭।
র্যাব-৭ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, হত্যা মামলার পলাতক এই আসামী চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন সেঞ্চুরী ওয়েডিং ফটোগ্রাফি নামক দোকানের আশপাশ এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে র্যাব-৭ এর একটি দল বুধবার (৩০ জুলাই) বিকেলে ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত শিবলুর বিরুদ্ধে হাটহাজারী থানায় মামলাহত্যা মামলা রয়েছে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত মহিউদ্দিন শিবলু বাঁচা ওরফে ভাইজান হাটহাজারী উপজেলার গড়দুয়ারা গ্রামের ফরিদ আহম্মেদের ছেলে।
গ্রেফতারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


