বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

পরিবেশ সুরক্ষায় উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

লোহাগাড়া প্রতিনিধি :

দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন সাঙ্গু ফাউন্ডেশন এবং উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উদ্যোগে এ কর্মসূচি ১৪ ও ১৫ আগস্ট বিদ্যালয় প্রাঙ্গণে সম্পন্ন হয়।

কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিক উদ্দীন। এসময় স্থানীয় ইউপি সদস্য আমানুল হক আমান, প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উপদেষ্টা মাস্টার জিয়া উদ্দীন বাবুল, এহসানুল হক, আহ্বায়ক এডভোকেট মোহাম্মদ শাহেদসহ বিদ্যালয়ের শিক্ষক ও পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনে কয়েক হাজার ফলজ, বনজ ও ওষুধি গাছ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় এবং বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।

সমাপনী দিনে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ড. খোরশেদ আলম, বিশিষ্ট ব্যবসায়ী দিদারুল আলম, বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ও প্রাক্তন শিক্ষার্থী সাহাব উদ্দীন সিআইপি, সাবেক ছাত্রনেতা নেওয়াজ হোসাইন নিশাদসহ অনেকেই।

প্রধান শিক্ষক রফিক উদ্দীন বলেন, “পরিবেশ রক্ষায় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের এ কর্মসূচি প্রশংসনীয়। শুধু বৃক্ষরোপণ নয়, বৃক্ষ সংরক্ষণেও সকলের দৃষ্টি দেওয়া উচিত।”

সমাপনী বক্তব্যে সাহাব উদ্দীন সিআইপি বলেন, “একটি বৃক্ষ মানে একটি প্রাণ। মানুষের বেঁচে থাকার অনিবার্য উপাদান অক্সিজেন আমরা বৃক্ষ থেকেই পাই। তাই বৃক্ষরোপণ ও সংরক্ষণে সবাইকে সচেতন থাকতে হবে।”

কর্মসূচিতে প্রায় দুই হাজারের বেশি গাছ রোপণ করা হয়। এ আয়োজনকে আর্থিক সহায়তা দিয়েছে সাঙ্গু ফাউন্ডেশন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত