বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে ট্রাফিক পুলিশের তৎপরতায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) ট্রাফিক (বন্দর) বিভাগের তৎপরতায় দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ১ হাজার ৯৭৬ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে কর্ণফুলী থানার শাহ আমানত সেতু টোল প্লাজার সামনে এ অভিযান পরিচালনা করা হয়। টিআই (কর্ণফুলী) আবু সাঈদ বাকারের নেতৃত্বে ট্রাফিক সার্জেন্ট আরিফ, কর্ণফুলী থানার এসআই তানভীর ও সঙ্গীয় ফোর্স সেনাবাহিনীর সহযোগিতায় যৌথ চেকপোস্ট বসান। এ সময় একটি মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র যাচাইয়ের সময় আরোহীর হাতে থাকা রেইনকোর্টে তল্লাশি চালিয়ে স্কচটেপে মোড়ানো ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. মুসা (৩০) ও ইমাম হোসেন (৩৪)।

পুলিশ জানায়, মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত