সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
Single Top Banner

বোয়ালখালীতে গৃহবধূর বিষপানে আত্মহত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের বোয়ালখালীতে তানজু আক্তার (২৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি বিষপান করেছেন।

বুধবার (২০ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তানজু আক্তার করলডেঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধ্যম করলডেঙ্গা গ্রামের প্রবাসী মো. নুরুন্নবীর স্ত্রী। নুরুন্নবী সংযুক্ত আরব আমিরাতের দুবাই প্রবাসী।

স্থানীয় সূত্র জানায়, রাতে স্ত্রীকে ফোনে না পেয়ে নুরুন্নবী পাশের বাড়ির এক বয়স্ক মহিলাকে কল দিয়ে খোঁজ নিতে বলেন। ওই মহিলা ও প্রতিবেশীরা ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। অচেতন অবস্থায় পাওয়া গেলে তাকে উপজেলা হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বোয়ালখালী থানার ওসি মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত