চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দীর্ঘ ২২ বছর আত্মগোপনে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. আবু বক্করকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল ৫টার দিকে খাগড়াছড়ি সদর থানাধীন ভাঙ্গা ব্রিজ এলাকা থেকে তাকে আটক করে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু- এর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে গঠিত একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেন এসআই মোহাম্মদ আমিনুল ইসলাম, এসআই জিয়াউল হক জিয়া, এসআই মাসুদ আলম পাটোয়ারী, এএসআই আব্দুল মুনাফ এবং নায়েক মো. শরীফুল ইসলাম।
গ্রেফতারকৃত আসামির নাম মো. আবু বক্কর ওরফে বাসিক্কা (৪৮)। তার পিতার নাম মৃত শাহা আলম। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি থানার দৌলতপুর পেঠান চৌধুরী বাড়ির ৫ নং ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ জানায়, আসামি দীর্ঘ ২২ বছর ধরে খাগড়াছড়ি জেলার কলাবাগান এলাকায় আত্মগোপনে ছিলেন। জেলা গোয়েন্দা শাখা দীর্ঘ পর্যবেক্ষণের পর বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।


