বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

পটিয়ার সেই ওসিকে টেকনাফ মডেল থানায় পদায়ন

নিজস্ব প্রতিবেদক :

টেকনাফে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় প্রত্যাহার হওয়া পটিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুরকে টেকনাফ মডেল থানায় পদায়ন করেছে জেলা পুলিশ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে কক্সবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈফ উদ্দীন শাহীন স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। একই আদেশে টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিনকে চকরিয়া সার্কেল অফিসে বদলি করা হয়েছে।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দীন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, আদেশপ্রাপ্ত অফিসার্স ইনচার্জদের অনতিবিলম্বে নির্ধারিত কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ১ জুলাই ২০২৫ চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় গ্রেপ্তার করা হয় ছাত্রলীগের রাঙামাটি জেলা সভাপতিকে। সংঘর্ষ ও গ্রেপ্তারের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এ ঘটনায় ৭ জুলাই চন্দনাইশ থানা থেকে বদলি হওয়া ওসি নুরুজ্জামানকে পটিয়ায় পদায়ন করা হয়েছিল।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত