বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

৩ লাখ টাকা জরিমানা

মধুবন ফুড ইন্ডাস্ট্রিতে নোংরা পরিবেশে মিষ্টি উৎপাদন

নিজস্ব প্রতিবেদক

ঘরভর্তি মিষ্টি, কিন্তু চারপাশে ধুলা, ময়লা আর দুর্গন্ধ। কর্মীরা খালি হাতে তৈরি করছিলেন মিষ্টি, না ছিল সুরক্ষা পোশাক, না প্যাকেটে উৎপাদনের তারিখ বা মেয়াদ। এমনকি বৈধ লাইসেন্সও দেখাতে পারেনি কর্তৃপক্ষ।

এ অবস্থায় সোমবার (২৫ আগস্ট) বিকেলে চট্টগ্রামের নাসিরাবাদে মধুবন ফুড ইন্ডাস্ট্রিকে তিন লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া মুমতাহিনা।

নিরাপদ খাদ্য আইন ভঙ্গের দায়ে এ শাস্তি দেওয়া হয়। অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চট্টগ্রাম কার্যালয় ও মেট্রোপলিটন পুলিশের একটি দল অংশ নেয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া মুমতাহিনা বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিরাপদ খাদ্য নিশ্চিতে কোনো ছাড় দেওয়া হবে না।”

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত