বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

কুমিল্লা কারাগারে হত্যা মামলার হাজতি সন্তান প্রসব করেছেন

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লা কারাগারের একটি হত্যা মামলার হাজতি সোমবার সন্তান প্রসব করেছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে মা ও নবজাতক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কারাবন্দি ওয়ার্ডে ভর্তি আছেন।

কুমিল্লা কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রসবকারী নারী কুমিল্লার তিতাস উপজেলার বাসিন্দা। গত ১১ আগস্ট তাকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছিল।

জেল সুপার জানান, প্রসব ব্যথা শুরু হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক পরামর্শ দেন যে অস্ত্রোপচার প্রয়োজন। পরিবারের সদস্যদের সঙ্গে সঙ্গে যোগাযোগ করতে না পারায় জেলা কারাগার কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে অস্ত্রোপচারের অনুমতি প্রদান করে। দুপুরে তিনি কন্যা সন্তান প্রসব করেন।

জেল সুপার আরও বলেন, মা ও শিশুর জন্য চিকিৎসাসেবা, খাবার এবং পোশাকসহ যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে মা ও নবজাতক সুস্থ আছেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত