বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

বান্দরবানে জামায়াতের সমাবেশ: দাঁড়ি পাল্লার প্রার্থীকে বিজয়ী করতে আহ্বান

বান্দরবান প্রতিনিধি : 

দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র ও চ্যালেঞ্জ মোকাবিলা করে বান্দরবান-৩০০ আসনে দাঁড়ি পাল্লার প্রার্থী অ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালামকে বিজয়ী করতে সকলের সহযোগিতা কামনা করেছেন জেলা জামায়াতের আমীর ও নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক এস এম আবদুচ ছালাম আজাদ।

২ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকাল ৫টায় স্থানীয় জেলা জামায়াত কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির নিয়মিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন,“পার্বত্য বান্দরবানে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র চলছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে আমাদের প্রার্থীকে বিজয়ী করতে হবে। এজন্য সকল দায়িত্বশীলকে এগিয়ে আসতে হবে।”

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বান্দরবান-৩০০ আসনের জামায়াত মনোনীত জাতীয় সংসদ পদপ্রার্থী, জেলা জামায়াতের নায়েবে আমীর ও জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালাম। তিনি সংগঠনের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আসন্ন নির্বাচনে জনগণের সার্বিক সহযোগিতা চান।

সমাবেশে শুভেচ্ছা বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি ও নির্বাচন পরিচালনা কমিটির সহকারী পরিচালক অধ্যাপক আবদুল আউয়াল।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা জামায়াতের যুব ও মিডিয়া বিভাগের পরিচালক অধ্যক্ষ মুহাম্মদ রেজাউল করিম, জেলা অফিস সম্পাদক আশরাফুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সভাপতি শামসুদ্দিন তিবরিজ, জেলা ওলামা সম্পাদক মাওলানা বদিউল আলম, পৌর জামায়াতের আমীর মাওলানা হারুনুর রশিদ, সদর উপজেলা আমীর অ্যাডভোকেট মো. সোলাইমান, শিবিরের জেলা সেক্রেটারি মোস্তাক আহমেদ, জেলা শ্রমিক কল্যাণ সেক্রেটারি তাওফিক ওমর, জামায়াত নেতা মুহাম্মদ আলী কমিশনার, নুরুল আলম সৌরভ, শিবির নেতা মো. মুসাসহ আরও অনেকে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত