বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

সোনার দামে নতুন রেকর্ড: ভরিতে বাড়লো ৩ হাজার ৪৪ টাকা

নিজস্ব প্রতিবেদক :

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দর। ভরিতে ৩ হাজার ৪৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নতুন দামের তালিকা (প্রতি ভরি, ১১.৬৬৪ গ্রাম): ২২ ক্যারেট: ১,৭৮,৮৩২ টাকা, ২১ ক্যারেট: ১,৭০,৭০৩ টাকা, ১৮ ক্যারেট: ১,৪৬,৩১৩ টাকা, সনাতন পদ্ধতি: ১,২১,১৬৬ টাকা। 

এছাড়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যোগ হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য থাকতে পারে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত