বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে কারিগরি শিক্ষার সেমিনার ও চাকুরী মেলা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম জেলা সফরের অংশ হিসেবে আজ (৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে কারিগরি ও ভোকেশনাল শিক্ষার আঞ্চলিক স্তরের সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের মধ্যে যুগোপযোগী দক্ষতা অর্জন এবং আন্তর্জাতিক মানের কারিগরি শিক্ষার প্রসারের গুরুত্ব তুলে ধরেন।

পরবর্তীতে তিনি ইউসেপ বাংলাদেশ কর্তৃক আয়োজিত চাকুরী মেলার উদ্বোধন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ২০২৫ অনুষ্ঠানে অংশ নেন। এসময় সচিব বলেন, “বৈশ্বিক চাকরীর বাজারে টিকে থাকতে এবং যুগোপযোগী দক্ষতা অর্জনে কারিগরি শিক্ষা অপরিহার্য।”

উক্ত অনুষ্ঠানে ইউসেপ বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক ও সাবেক মুখ্য সচিব ড. মো. আবদুল করিম সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) মো. শরীফ উদ্দিন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত