বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

জরিমানা, অনুমোদনহীন পণ্য জব্দ

ওয়েল ফুডসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক :

নগরের জিইসি মোড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওয়েল ফুডসহ পাঁচটি দোকানিকে বিভিন্ন অনিয়মের দায়ে জরিমানা করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) জেলা প্রশাসক ও বিএসটিআই-এর যৌথ অভিযানে ভোক্তাস্বার্থবিরোধী নানা অপরাধ ধরা পড়ে।

অভিযানে প্রথমে জিইসি মোড় এলাকার এশিয়ান কাবাব রেস্টুরেন্টে ঢুকে দেখা যায়, খাবার পরিবেশনের শর্ত অত্যন্ত অপরিচ্ছন্ন এবং লাইসেন্সের মেয়াদ শেষ। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এরপর একই এলাকায় দুটি ফলের দোকান পরিদর্শন করা হয়। দেখা যায়, দোকানগুলো বৈধ লাইসেন্সহীন এবং গ্রাহকদের জন্য মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি। এর ফলে দুটি দোকানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে ওয়েল ফুড নামের একটি প্রতিষ্ঠানে বাজারজাত বিভিন্ন খাদ্যপণ্যের মোড়কে বিএসটিআই অনুমোদিত চিহ্ন না থাকায় ভোক্তাদের প্রতারণা ও জনস্বাস্থ্যের ঝুঁকির আশঙ্কায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অনুমোদনহীন পণ্য জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালন পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া মনতাহিনা ও মো. মঈনুল হাসান। অভিযানে তাদের সঙ্গে বিএসটিআই এবং পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জানিয়েছেন, জিইসিতে পাঁচটি দোকানে অনিয়মের দায়ে মোট ৬১ হাজার একশ’ টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও নগরের বিভিন্ন খাদ্য ও নিত্যপণ্যের দোকানে নিয়মিত অভিযান চালানো হবে। ভোক্তাদের সঠিক মানের পণ্য সরবরাহ নিশ্চিত করা এবং বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা এই অভিযানের মূল উদ্দেশ্য।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত