বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

বাকলিয়া থানার অভিযানে এসএমজি ও শটগানের কার্তুজসহ দুইজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের বাকলিয়া থানার পুলিশ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে এক সুনির্দিষ্ট অভিযানে ১১ রাউন্ড এসএমজি এবং শটগানের ৬টি কার্তুজসহ দুইজনকে গ্রেফতার করেছে। অভিযানের নেতৃত্ব দেন বাকলিয়া থানার এসআই মোবারক হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে কালামিয়া বাজারের দোতলা মসজিদ আলম কুটিরের গলি, দেলোয়ার হোসেনের কলোনী, ৭ নম্বর রুমে তল্লাশি পরিচালনা করেন। এ সময় দুই জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ রুবেল (২৫) এবং আজিজুল হক প্রঃ আজিজ (৩৭)।

অভিযানে তাদের কাছ থেকে ১১ রাউন্ড এসএমজি গুলি এবং ৬ রাউন্ড শটগানের কার্তুজ জব্দ করা হয়। জব্দকৃত অস্ত্র ও কার্তুজের তালিকা তৈরি করে স্থানীয় থানায় নথিভুক্ত করা হয়।

বাকলিয়া থানার পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ১৯(এফ), দ্য আর্মস অ্যাক্ট, ১৮৭৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

পুলিশি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা অস্ত্রসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে জড়িত ছিল এবং তাদের বিরুদ্ধে আরও তদন্ত চলমান।

জেলা পুলিশের কর্মকর্তা বলেন, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে নগরের বিভিন্ন স্থানে অস্ত্র এবং অন্যান্য অবৈধ কার্যক্রম নিয়ন্ত্রণে রাখা যায়। এছাড়া সাধারণ জনগণকে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে ও অস্ত্রসহ অপরাধকারীদের আইনের আওতায় আনা প্রধান লক্ষ্য এই অভিযানগুলোর।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত