বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

হবিগঞ্জে গ্যাসক্ষেত্রে নতুন গ্যাসের সন্ধান

নিজস্ব প্রতিবেদক :

হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসক্ষেত্রের ৩ নম্বর কূপ থেকে নতুন করে প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) কূপটির সংস্কার (ওয়ার্কওভার) কার্যক্রম শেষ হওয়ার পর গ্যাস প্রবাহ ধরা পড়ে বলে জানিয়েছে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)।

রবিবার (৭ সেপ্টেম্বর) এসজিএফএল এক বিজ্ঞপ্তিতে জানায়, রশিদপুর-৩ নম্বর কূপ থেকে আগামী ১০ বছরে ২৫ দশমিক ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে প্রতি ঘনমিটার এলএনজির দাম ৬৫ টাকা ধরা হলে এ কূপ থেকে আনুমানিক ৪ হাজার ৭০০ কোটি টাকার গ্যাস পাওয়া যাবে।

এসজিএফএল সূত্র জানায়, এসজিএফএল ও বাপেক্সের দক্ষ কর্মকর্তা ও কর্মীরা যৌথভাবে কূপটির সংস্কার কাজ সফলভাবে সম্পন্ন করেছেন। বর্তমানে সংস্থাটির আওতায় সিলেট-১০এক্স, সিলেট-১১, ডুপিটিলা-১, কৈলাসটিলা-৯, রশিদপুর-১১ ও রশিদপুর-১৩ নম্বর কূপ খনন এবং কৈলাসটিলা-৯ ও বিয়ানীবাজার-২ নম্বর কূপে সংস্কার কাজ চলমান রয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত