বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামসহ দেশের আকাশে ‘ব্লাড মুন’-এর লালচে রূপ

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানের আকাশে গতকাল রাতে দেখা মিলেছে বিরল জ্যোতির্বৈজ্ঞানিক দৃশ্য ‘ব্লাড মুন’-এর। পৃথিবীর ছায়ায় পুরোপুরি ঢেকে লালচে রঙ ধারণ করেছিল পূর্ণ চাঁদ।

চন্দ্রগ্রহণের কারণে এমন চমৎকার দৃশ্যের সৃষ্টি হয়। শুরুতে আকাশে চাঁদ আংশিক ঢাকা থাকলেও একপর্যায়ে সেটি কালচে লাল রং ধারণ করে। এ গ্রহণটি পূর্ণাঙ্গভাবে দেখা গেছে পূর্বে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত।

চট্টগ্রামে রাত ৯টা ২০ মিনিট থেকে ভোর ২টা ৫৪ মিনিট পর্যন্ত স্থায়ী ছিল এ চন্দ্রগ্রহণ। এ সময় অনেকেই ভবনের ছাদে উঠে মোবাইল ফোনে ছবি তুলতে ব্যস্ত ছিলেন। জীবনে প্রথমবার চাঁদের এমন রূপ দেখার অভিজ্ঞতা শেয়ার করেছেন অনেকে।

আবহাওয়া অফিস জানিয়েছে, সূর্য, পৃথিবী ও চাঁদ যখন একই সরলরেখায় আসে, তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে। এর ফলেই চাঁদকে লালচে বা গাঢ় লাল দেখায়, যাকে বলা হয় ‘ব্লাড মুন’।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত