নেপালে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি বার্তা দিয়েছে কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দূতাবাস থেকে এ বার্তা জারি করা হয়।
বার্তায় জানানো হয়, নেপালে বর্তমানে বসবাসকারী বা আটকে পড়া সকল বাংলাদেশিকে বাইরে না যাওয়ার এবং নিজ নিজ স্থান বা হোটেলে অবস্থান করার জন্য কঠোরভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। একই সঙ্গে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে ভ্রমণ ইচ্ছুক বাংলাদেশিদের আপাতত নেপাল ভ্রমণ না করার নির্দেশনা প্রদান করা হয়েছে।
এ ছাড়া, যে কোনো জরুরি পরিস্থিতিতে নিচের নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে—
📞 মি. সাদেক : +৯৭৭ ৯৮০৩৮৭২৭৫৯
📞 মিসেস সারদা : +৯৭৭ ৯৮৫১১২৮৩৮১


