বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

আগ্রাবাদে ঝটিকা মিছিল: শ্রমিক লীগ-আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ৮ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতৃত্বে ঝটিকা মিছিল বের করার অভিযোগে শ্রমিক লীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের আট নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে এ অভিযান চালায় সিএমপি ডবলমুরিং থানা পুলিশ।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ জানান, আগ্রাবাদ বিদ্যুৎ ভবনের বিপরীত পাশে ডেবার দক্ষিণপাড় গলির মুখে রাস্তার উপর ঝটিকা মিছিল বের করে তারা সরকারবিরোধী স্লোগান দিচ্ছিল। পরে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তাদের চিহ্নিত করে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. জাফর প্রকাশ সানজিদ, বাহারুল হোসেন রকি, মো. পিয়াস, মো. আল আমিন শেখ, মো. আমির হোসেন বাচ্চু এবং মো. রাব্বী। তারা নগরীর ডবলমুরিং এলাকার বিভিন্ন স্থানের বাসিন্দা।

ওসি বাবুল আজাদ বলেন, সরকার উৎখাতের উদ্দেশ্যে তারা এ মিছিল করেছিল। এ ঘটনায় ডবলমুরিং মডেল থানায় মামলা নং-১০ দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত