বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করতে হবে : শাহজাহান

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিষদ সদস্য জননেতা মুহাম্মদ শাহজাহান বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সত্যিকার অর্থে উৎসবমুখর ও অংশগ্রহণমূলক করতে হলে অবিলম্বে জামায়াতসহ রাজনৈতিক দলগুলোর ঘোষিত জাতীয় দাবিগুলো মেনে নিতে হবে। বাংলাদেশের মানুষ একটি সুন্দর, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়। এজন্য পিআর পদ্ধতি অত্যন্ত কার্যকর ব্যবস্থা। কালোটাকার প্রভাবমুক্ত ও সন্ত্রাসমুক্ত নির্বাচনের জন্য এ পদ্ধতির বিকল্প নেই।

তিনি বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, সে জন্য শঙ্কামুক্ত পরিবেশ তৈরি করতে সরকার ও নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সংস্কার করতে হবে। একই সঙ্গে পলাতক ফ্যাসিস্ট ও তাদের দোসরদের কার্যকর দৃশ্যমান বিচার সম্পন্ন করতে হবে। ছাত্রজনতার কাংখিত জুলাই সনদকে আইনগত মর্যাদা দিয়ে এর ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম-১৬ বাঁশখালী সংসদীয় আসনের উদ্যোগে আয়োজিত চট্টগ্রাম শহরে অবস্থানরত সদস্যদের (রুকন) নিয়ে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ও সংসদীয় আসনের পরিচালক অধ্যক্ষ মাওলানা বদরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমীর জননেতা মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর জননেতা আনোয়ারুল আলম চৌধুরী এবং চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্যে নজরুল ইসলাম বলেন, আগামী নির্বাচনে অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলামকে বিজয়ী করতে সবাইকে মাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দাঁড়িপাল্লার পক্ষে জনমত গঠন করতে হবে এবং আগামীর কাংখিত বাংলাদেশ গড়তে সমর্থন আদায় করতে হবে। এ লক্ষ্যে আর্থিক কুরবানি ও কঠোর পরিশ্রম অপরিহার্য।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেন, দুই শহীদের রক্তস্নাত বাঁশখালীকে ইসলামের বিজয়ের ময়দানে পরিণত করতে হবে। ইসলামী আন্দোলনের বিরুদ্ধে পরিচালিত সকল ষড়যন্ত্র ও মিথ্যা প্রপাগান্ডা রাজনৈতিক ও নৈতিকভাবে মোকাবেলার সক্ষমতা অর্জন করতে হবে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও আসন কমিটির সদস্য সচিব এডভোকেট মোহাম্মদ আবু নাছেরের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে আরও বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম মহানগরী শুরা সদস্য অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, সাবেক ছাত্রনেতা হামেদ হাসান ইলাহী, জেলা জামায়াতের শুরা সদস্য মাওলানা আরেফে জামী, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তাফা, শিক্ষাবিদ অধ্যক্ষ জাকের হোসাইন, পাহাড়তলী থানা জামায়াতের আমীর মাওলানা নুরুল আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি মোখতার হোসাইন সিকদার, বাঁশখালী উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন, বায়েজিদ থানা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ফজলুল কাদের, মাওলানা মুহাম্মদ মফিজুল হক, সাদুর রশিদ, বেলাল হাসান, মাওলানা আহসান উল্লাহ প্রমুখ।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত