গত ৭ সেপ্টেম্বর (রোববার) পৃথিবীর বিভিন্ন স্থান থেকে পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা গেছে। এবার একই মাসেই বিরল সূর্যগ্রহণের ঘটনাও ঘটতে যাচ্ছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী রোববার (২১ সেপ্টেম্বর) রাত ১১টা ২৯ মিনিটে সূর্যগ্রহণ শুরু হবে এবং শেষ হবে দিবাগত রাত ৩টা ৫৩ মিনিটে। পূর্ণ আংশিক গ্রহণ দেখা যাবে রাত ১টা ৪১ মিনিটে। মোট স্থায়িত্ব থাকবে ৪ ঘণ্টা ২৪ মিনিট।
ভারতীয় পঞ্জিকা অনুযায়ী, ২১ সেপ্টেম্বরের এই গ্রহণটি আংশিক সূর্যগ্রহণ হবে। ওইদিন অমাবস্যা থাকায় পৃথিবীর একাংশ অন্ধকারে ঢেকে যাবে।
কোথায় দেখা যাবে সূর্যগ্রহণ?
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, এ গ্রহণ বাংলাদেশসহ ভারত ও উত্তর গোলার্ধের অধিকাংশ দেশে দেখা যাবে না। তবে নিউজিল্যান্ড, অ্যান্টার্কটিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ প্রশান্ত মহাসাগর এলাকা ও আফ্রিকার কয়েকটি দেশ থেকে দৃশ্যমান হবে সূর্যগ্রহণ।


