বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

এনসিপি নেতা হান্নান মাসউদের বাগদান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আবদুল হান্নান মাসউদ জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন। অনেকটা নীরবভাবেই তিনি সম্পন্ন করেছেন বাগদান। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর কামরাঙ্গীরচরে কনে শ্যামলী সুলতানা জেদনীর বাসায় দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে এ বাগদান অনুষ্ঠিত হয়।

পাত্রী শ্যামলী সুলতানা জেদনী লক্ষীপুরের মেয়ে। তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় নির্বাহী সদস্য (সংগঠক) হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি বাগছাসের মিডিয়া সেলের সহ-সম্পাদক হিসেবেও কাজ করছেন।

অন্যদিকে পাত্র আবদুল হান্নান মাসউদ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জন্মগ্রহণ করেন। বাংলাদেশের তরুণ রাজনীতিতে তিনি একজন উদীয়মান নেতা হিসেবে পরিচিত। ২০২৩ সালে আখতার হোসেন ও নাহিদ ইসলামের নেতৃত্বে আত্মপ্রকাশ হওয়া গণতান্ত্রিক ছাত্রশক্তির মাধ্যমে তিনি রাজনীতিতে প্রবেশ করেন। পরবর্তীতে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক হিসেবে তিনি আলোচনায় আসেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ হওয়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়ে তিনি বর্তমানে জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাগদান সম্পন্ন হওয়ার পরদিন শুক্রবার (১৯ সেপ্টেম্বর) হান্নান মাসউদ সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। সেখানে তিনি এক সপ্তাহের বেশি অবস্থান করবেন। এ সময় তিনি পবিত্র ওমরা পালন করবেন এবং এনসিপির বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেবেন বলে জানা গেছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত