বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

লোহাগাড়ায় ব্যবসায়ী শাহ আলম হত্যা মামলার মূল আসামি লাভলু গ্রেফতার

আবছার উদ্দিন, লোহাগাড়া প্রতিনিধি :

চট্টগ্রামের লোহাগাড়ায় আধুনগরের লেপতোষক ব্যবসায়ী শাহ আলম হত্যা মামলার মূল আসামি লাভলু (৫০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমানের নেতৃত্বে এসআই মাঈনুদ্দিন ও সঙ্গীয় পুলিশ ফোর্স চন্দনাইশের দোহাজারী দেওয়ানহাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।

গ্রেফতারকৃত লাভলু উপজেলার আধুনগর ঘটিয়ার পাড়া এলাকার মৃত মোজাহের আহমদের ছেলে।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আধুনগরের ঘটিয়ার পাড়ায় সীমানা বিরোধকে কেন্দ্র করে চাচাতো ভাই লাভলুর কোদালের কোপে জ্যেষ্ঠ চাচাতো ভাই শাহ আলম সওদাগর নিহত হন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত