বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

তারেক প্রধান সমন্বয়কারী-যুগ্নসমন্বয়কারী রহিম

এনসিপি’র ঈদগাঁও উপজেলা সমন্বয় কমিটির অনুমোদন

আনোয়ার হোছাইন, ঈদগাঁও (কক্সবাজার) :

নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঈদগাঁও উপজেলা শাখা, কক্সবাজার এর ১৯ সদস্য বিশিষ্ট সমন্বয়ক কমিটি অনুমোদিত হয়েছে।

১৮ সেপ্টেম্বর দলের সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক ( দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ স্বাক্ষরিত কমিটিতে তারেকুর রহমানকে প্রধান সমন্বয়কারী ও আবদুর রহিম চৌধুরীকে যুগ্ম সমন্বয়কারী মনোনীত করা হয়েছে।

কমিটির অন্যরা হল যুগ্ম সমন্বয়কারী ফারুক মোহাম্মদ নওশাদ,ইঞ্জিনিয়ার সাইমন ফয়েজ,মাহমুদ হাসান ও ছৈয়দ হোসেন নাছিম।সদস্যরা হল মোহাম্মদ ইব্রাহিম ,মোহাম্মদ শিহাব,শফিউল্লাহ,মুসলিম উদ্দিন,মোস্তাক আহমদ,মোহাম্মদ বেলাল উদ্দিন,আব্দুর রহিম,মোহাম্মদ সোহেল,মোবারক হুসাইন,তৌহিদুল ইসলাম,মোহাম্মদ কাশেম,জাহেদ হাসান ও সরওয়ার কামাল।

কমিটি আগামী তিন মাসের জন্য অনুমোদন দেয়া হয়েছে।তবে আহ্বায়ক কমিটি গঠনে দেরি হলে কমিটি গঠন পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত