বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রাম নগরে হাইড্রোলিক বিস্ফোরণে ৮ জন দগ্ধ 

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম নগরে লোহার ডিপোতে হাইড্রোলিক বিস্ফোরণে ৮ জন আহত হয়েছেন। শনিবার রাত পৌনে ৮টায় নগরের পাহাড়তলী থানাধীন সাগরিকা রোড এলাকায় একটি লোহার ডিপুতে হাইড্রোলিক বিস্ফোরণে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিস্ফোরণে দগ্ধ ৮ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

আহতরা হলেন- মো. আব্দুল কাদের (৬০), মো. আবুল কাসেম (৬০), মো. করিম (২৯), আব্দুল জলিল (৫৫), আবুল বশর খান বয়স (৬০), জামাল হোসেন (৩৮), মো. রাসেল (২৮) ও মো. বাহার উদ্দিন (৪৫)।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক বলেন, পাহাড়তলী থানা এলাকায় সাগরিকা রোড এ লোহার ডিপুতে হাইড্রোলিক বিস্ফোরণে দগ্ধ ৮ জনকে চমেক হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ৩৬ নং বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি দেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত