বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

কাতারে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার এক বাসিন্দাকে হত্যার 

নিজস্ব প্রতিবেদক :

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে আসিফ মুহাম্মদ সায়েম নামে বাঁশখালী উপজেলার এক বাসিন্দাকে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৯ অক্টোবর) স্থানীয় সময় দিবাগত রাতে কাতারস্থ বাসায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আসিফ মুহাম্মদ সায়েম বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের দক্ষিণ গন্ডামারা তালুকদার বাড়ির মোহাম্মদ মোজাম্মেল হকের ছেলে। তার মৃত্যুতে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের পিতা মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, ‘আমার ছেলেকে বিদেশে (ওমানে) খুন করা হয়েছে। অনেক টাকা দেনা করে চার বছর আগে ছেলেকে বিদেশে পাঠিয়েছি। সংসারে উপার্জনশীল ছিল সেই। আজকে ভোরে ওমানে থাকা এলাকার লোকজন ফোন করে জানিয়েছে আমার ছেলেকে নাকি তার রুমমেট খুন করেছে। আমি এ হত্যার বিচার দাবি করছি।’

এ প্রসঙ্গে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। সরকারি প্রক্রিয়ার মাধ্যমে নিহতের মরদেহ দেশে আনার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও দূতাবাসকে অবহিত করা হবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত