বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

রাউজানে কাভার্ডভ্যান ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের রাউজানে কাভার্ডভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে নামিজ উদ্দিন (৪৪) নামে এক ব্যবাসয়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে রাউজান উপজেলার গহিরা ইউনিয়নের দলইনগর এলাকার অদুদ চৌধুরী সড়কে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেছে।

নিহত নাজিম উদ্দিন উপজেলার চিকদাইর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রমজান আলী তালুকদার বাড়ির ইদ্রিস মিয়ার ছেলে। তিনি চার কন্যা সন্তানের জনক।

এ ঘটনায় কাভার্ড ভ্যান চালক আমির হোসেন (৬০) ও সুপারভাইজর মো. ফারুক (২৮) কে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, চট্টগ্রাম নগরী থেকে ফটিকছড়ির উদ্দেশ্যে ছেড়ে আসা প্রভিটা কোম্পানির ব্রয়লার মুরগীর বাচ্চাবাহী কাভার্ডভ্যানের সঙ্গে গহিরা মুখী যাত্রীবাহি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে প্রাণ হারান সিএনজি অটোরিকশার যাত্রী ব্যবসায়ী নাজিম। সিএনজি অটোরিকশার আহত চালক ধনা মিয়াসহ নারী ও শিশু মিলে আরও তিনজনকে উদ্ধার করে প্রথমে গহিরা জে. কে মেমোরিয়াল হসপিটালে পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

চিকদাইর ইউনয়ননের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোদাচ্ছের হায়দার বলেন, ‘অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান নাজিম উদ্দিন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার চার কন্যা সন্তান রয়েছে। চট্টগ্রাম নগরী থেকে কাঁচা মরিচ ও ধনিয়া পাতা এনে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন নাজিম উদ্দিন।

এ প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠিয়েছেন। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালকসহ সুপারভাইজারকে দুইজন পুলিশ হেফাজতে রয়েছে বলেও জানান তিনি।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত