বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলার চিববাড়ী ওয়ার্ডের উদ্যোগে ওয়ার্ডের দাওয়াতী কার্যক্রমকে গতিশীল করা এবং মানবিক সেবাকে সর্বসাধারণের মাঝে প্রসারিত করার লক্ষ্যে এক বিশেষ ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় চিববাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে স্থানীয় অসহায় ও নিম্নআয়ের জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও ওষুধ বিতরণ করা হয়। পাশাপাশি চিকিৎসা সেবার পাশাপাশি ইসলামী দাওয়াত, মানবসেবা ও সমাজকল্যাণের গুরুত্ব তুলে ধরা হয়। আয়োজকরা জানান, মানবতার কল্যাণে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া, জনগণের মাঝে ইসলামী দাওয়াত ও সেবার চেতনা জাগ্রত করা এবং সমাজে ঐক্য, সহযোগিতা ও কল্যাণের পরিবেশ সৃষ্টি করাই এই ক্যাম্পের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন নায়েবে আমীর ও চিববাড়ী ওয়ার্ড সভাপতি হাফেজ মাওলানা রিদওয়ানুল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর জননেতা আনোয়ারুল আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ সাদেক হোসাইন, প্রকাশনা সম্পাদক, তামাকুন্ডি লেইন বণিক সমিতি, চট্টগ্রাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুহাম্মদ মাহফুজুর রহমান, ইউপি সদস্য, চিববাড়ী ওয়ার্ড; মুহাম্মদ হেলাল উদ্দিন, সদস্য সচিব, যুব বিভাগ, সাতকানিয়া সদর ইউনিয়ন; মুহাম্মদ আব্দুল আজিজ, অফিস ও প্রচার সম্পাদক, চিববাড়ী ওয়ার্ড; মোহাম্মদ মিসবাহ উদ্দিন, ওয়ার্ড সেক্রেটারি, চিববাড়ী ওয়ার্ডসহ অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে হাফেজ মাওলানা রিদওয়ানুল করিম বলেন, “মানবসেবা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। সমাজের প্রতিটি স্তরে দ্বীনি দাওয়াত ও মানবিক সেবা একসাথে চালু রাখাই জামায়াতের লক্ষ্য ও দায়িত্ব।”
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের জন্য রহমত, বরকত ও সমাজের কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করা হয়। আয়োজনে ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী চিববাড়ী ওয়ার্ড, সাতকানিয়া সদর ইউনিয়ন শাখা।


