বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় মানুষের কল্যাণে কাজ করে আসছে। এই অফিস উদ্বোধনের মাধ্যমে চিববাড়ী ওয়ার্ডের দাওয়াতী, সাংগঠনিক ও সামাজিক কার্যক্রম আরও শক্তিশালী হবে ইনশাআল্লাহ।” — প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর ও জননেতা আনোয়ারুল আলম চৌধুরী।
তিনি আরও বলেন, “স্থানীয় নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং মানুষের আস্থা অর্জনের মাধ্যমে সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে।” নবনির্মিত অফিসের জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকাল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলার চিববাড়ী ওয়ার্ডের উদ্যোগে নবনির্মিত চিববাড়ী ওয়ার্ড অফিসের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতকানিয়া সদর ইউনিয়ন শাখার নায়েবে আমীর ও চিববাড়ী ওয়ার্ড সভাপতি হাফেজ মাওলানা রিদওয়ানুল করিম। সঞ্চালনা করেন চিববাড়ী ওয়ার্ডের সেক্রেটারি জনাব মুহাম্মদ মিসবাহ উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সাংগঠনিক ইউনিটের সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ।
এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ বেলাল উদ্দিন, চট্টগ্রাম তামাকুন্ডি লেইন বণিক সমিতির প্রকাশনা সম্পাদক মুহাম্মদ সাদেক হোসাইন, চিববাড়ী ওয়ার্ডের সহকারী সেক্রেটারি মুহাম্মদ মাহফুজুর রহমান, মুহাম্মদ শাকেরুল্লাহ ও মাওলানা মাহমুদুল হক আনোয়ারী।
সভাপতির বক্তব্যে হাফেজ মাওলানা রিদওয়ানুল করিম বলেন, “এই অফিস হবে ইসলামী আন্দোলনের দাওয়াতী ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। এখান থেকে দ্বীনের কাজকে ছড়িয়ে দিতে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে চিববাড়ী ওয়ার্ডের অন্যান্য দায়িত্বশীল, স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ ও তরুণ কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।


