বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

ধন-সম্পদ অর্জন নয়; ন্যায়-ইনসাফ, বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র গঠনে কাজ করছি : আলহাজ্ব শাহজাহান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম-১৫ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, “আমরা ধন-সম্পদ অর্জনের জন্য রাজনীতি করি না। ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা, বৈষম্যহীন ও মানবিক একটি রাষ্ট্র গঠনের লক্ষ্যে আমরা কাজ করছি।”

তিনি আরও বলেন, অতীতে যখন তিনি সংসদ সদস্য ছিলেন, তখন সাতকানিয়া-লোহাগাড়ার মসজিদ, মন্দির, স্কুল-কলেজ, মাদ্রাসা, রাস্তা-ঘাট, ব্রিজ ও কালভার্টসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোর উন্নয়ন করেছেন এবং গরিব-দুঃখী মেহনতী মানুষের কল্যাণে কাজ করেছেন। ভবিষ্যতেও অবহেলিত উন্নয়ন ত্বরান্বিত করতে জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন তিনি।

গত ২ ডিসেম্বর দিনব্যাপী লোহাগাড়া থানার চরম্বা ইউনিয়নের আতিয়ার পাড়া, দিঘির কোণ, জামছড়ি ব্রিজ, বাইয়ার পাড়া, নাছির মোহাম্মদ পাড়া, পদ্মশিখিল, ওয়াহেদর পাড়া, লালারখিল, মসজিদের পাড়া, দিঘির পাড়, দেওয়ান আলী সিকদার পাড়া, সুফিয়াবাদ, নতুন পাড়া, নয়াবাজার, কালোয়ার পাড়াসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি ব্যাপক গণসংযোগ করেন।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী চরম্বা ইউনিয়ন সভাপতি শামসুল আলম হেলালীর সভাপতিত্বে এবং সেক্রেটারি আহমেদ হোসেন শিবলীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইউনিয়ন শ্রমিক ফেডারেশনের সভাপতি হাফেজ জয়নাল আবেদীন, মাওলানা হাসান, আব্দুল গফফার, এডভোকেট মুহাম্মদ জুনাইদসহ অন্যান্য নেতৃবৃন্দ।


Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত