বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ বলেছেন, যারা দেশে স্বৈরাচার ও ফ্যাসিবাদীদের পুনর্বাসন করতে চায়, জনগণ তাদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে। তিনি বলেন, জুলাইয়ের চেতনায় দেশ গড়তে যারা প্রতিশ্রুতিবদ্ধ, তারা আজ ঐক্যবদ্ধ।
বৃহস্পতিবার চট্টগ্রাম-১১ আসনে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির নেতৃবৃন্দের অংশগ্রহণে আয়োজিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম-১১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর মুহাম্মদ শফিউল আলম। এছাড়া বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সেক্রেটারি রাকিবুল ইসলাম, মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, বন্দর থানা আমীর মাহমুদুল আলম চৌধুরী, সদরঘাট থানা আমীর অধ্যাপক আব্দুল গফুর, ইপিজেড থানা আমীর আবুল মোকাররম, পতেঙ্গা থানা আমীর অধ্যক্ষ মুহাম্মদ সেলিম, সদরঘাট থানা জামায়াতের সেক্রেটারি সরওয়ার জাহান সিরাজী, পতেঙ্গা থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা বেলাল হাসন এবং বন্দর থানা সেক্রেটারি মুহাম্মদ ইকবাল শরীফ।
এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের নেতা জাহেদুল আলম জয়, ইউসুফ বিন আকিফ, সাকিব, মুজাহিদুল ইসলাম, রায়হান; ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড আমীর মুজিবুর রহমান, ২৮ নম্বর ওয়ার্ড আমীর আহমদ কবিরসহ জামায়াত ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।


