বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

সীতাকুন্ডকে মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার অপার সম্ভাবনা রয়েছে: আসলাম চৌধুরী 

নিজস্ব প্রতিবেদক :

শিল্প ও পর্যটন নগরী সীতাকুন্ড পৌরসভার যে অপার সম্ভাবনা রয়েছে, তা সঠিকভাবে কাজে লাগানো গেলে এটি সারাদেশের মধ্যে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে সীতাকুন্ড পৌর সদরে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

আসলাম চৌধুরী বলেন, “পর্যটকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি স্মার্ট সিটির কনসেপ্ট বাস্তবায়ন করতে হবে। নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা গেলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং অর্থনীতিতে নতুন মাত্রা যোগ হবে।”

তিনি আরও বলেন, “সম্প্রীতির সীতাকুন্ডে উগ্রবাদের কোনো স্থান নেই। এখানে বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষ যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। যারা ধর্মীয় উগ্রবাদ সৃষ্টি করে ফায়দা হাসিল করতে চায়, তাদের সে অপচেষ্টা কখনো সফল হবে না।”

গণসংযোগকালে উপস্থিত ছিলেন, ড্যাব নেতা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. খুরশিদ জামিল, সীতাকুন্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব সালেহ আহমেদ সলু, সাবেক সভাপতি ইউসুফ নিজামী, সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম আজাদ কমিশনার, মোজাহের উদ্দিন আশরাফ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ মুন্না, বিএনপি নেতা সেলিম কমিশনার, জহিরুল ইসলাম নাছির, আবু সিদ্দিক বাল্লা, রুবেল, নুরুল আলম বাবুল, সেলিম উদ্দিন কাউন্সিলর, আশেক এলাহী, আলমগীর ইমরান, শামসুদ্দিন, শহীদুল্লাহ, শহীদুল্লাহ ভূঁইয়া, কাইয়ুম, মফিজুর রহমান, মাসুদা খায়ের, ফজিলাতুন নেছা, আনোয়ারা বেগম, মাহফুজা মাওলা লাকী, বখতিয়ার উদ্দিন, অমলেন্দু কনকম, জিয়াউদ্দিন, মহিন, মেজবাহ বাবলু, তানভির, বাপ্পী, মামুন রেজা, ইসমাঈল হোসেন, কামরুল ইসলাম বাবলু, আশরাফ জিকু ও একরামুল হক সিফাতসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পরে বিকাল ৩টায় আসলাম চৌধুরী নগরীর পূর্ব ফিরোজশাহ এলাকায় আয়োজিত মহিলা সমাবেশে যোগ দেন। এ সমাবেশে মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত