শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
Single Top Banner

জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভার মাঠ পরিদর্শনে সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক :

সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভা উপলক্ষে নির্ধারিত মাঠ পরিদর্শন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ।

রবিবার (১ ফেব্রুয়ারি) রাতে মাঠ পরিদর্শনকালে তিনি জনসভার নিরাপত্তা পরিকল্পনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রয়োজনীয় প্রস্তুতি পর্যালোচনা করেন। এ সময় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করেন এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

পুলিশ কমিশনার হাসিব আজিজ বলেন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে জনসভা আয়োজন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। জনসাধারণের নিরাপত্তা ও জনসভায় শৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হবে।

মাঠ পরিদর্শনের সময় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস, চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, বন্দর থানা আমীর মাহমদুল আলম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি আবু তালেব চৌধুরী, বন্দর ইসলামী শ্রমিক সংঘের সভাপতি মুহাম্মদ হেলাল উদ্দিন এবং সেক্রেটারি মুহাম্মদ ইয়াছিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত