মঙ্গলবার, ১২ মে ২০২৬
Single Top Banner

জুলাই শহীদদের রক্তের সাথে বেঈমানি জনগণ মেনে নেবে না : শাহজাহান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জাতীয় সংসদ সদস্য এবং চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, জুলাই সনদে সকল দল স্বাক্ষর করেছে। গণভোটের পর কোন নোট অব ডিসেন্ট কার্যকর করতে পারে না। তার কোন মূল্য থাকে না। সংস্কারের সুপারিশ বাস্তবায়ন না করলে কোন ছাড় দেয়া হবে না। সাধারণ জনগণের ভোটে সংবিধান রচিত হয়নি। এই সংবিধান সংস্কার ও সংশোধন করতে হবে। যদি গণভোটের রায় মেনে নেয়া না হয়ে তাহলে ১১দলীয় আন্দোলন অব্যাহত থাকবে।

শনিবার (২ মে) বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে মহানগরীর মিলনায়তনে থানা ও ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্রগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে উক্ত দায়িত্বশীল সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, এসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুছ প্রমুখ।

এতে আরো উপস্থিত ছিলেন নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ডা. একেএম ফজলুল হক ও মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, মহানগরীর কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহি, আমির হোসাইন, অধ্যাপক মুহাম্মদ সাইফুল্লাহ, ফখরে জাহান সিরাজী, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, মাহমুদুল আলম, ফারুকে আজম, মুহাম্মদ ইসমাইল প্রমুখ।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত