চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও লোহাগাড়া উপজেলা বিএনপির সভাপতি, বর্ষীয়ান রাজনীতিবিদ আসহাব উদ্দিন চৌধুরীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী।
সম্প্রতি আসহাব উদ্দিন চৌধুরীর মমতাময়ী মাতা ইন্তেকাল করায় বৃহস্পতিবার এশার নামাজের পর তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এ সময় আনোয়ারুল আলম চৌধুরী মরহুমার কবর জিয়ারত করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
কবর জিয়ারত শেষে দুই নেতা পারস্পরিক সৌজন্য ও কুশল বিনিময় করেন। জামায়াত নেতা আনোয়ারুল আলম চৌধুরী পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় অতিবাহিত করেন এবং গভীর সমবেদনা প্রকাশ করেন।
তিনি বলেন, “মাতৃবিয়োগের এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি মহান আল্লাহ তাআলা পরিবারটিকে দান করুন এবং মরহুমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।”
এ সময় স্থানীয় পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক মতবিনিময় অনুষ্ঠিত হয়।


